রমজান: পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি
উত্তরদক্ষিণ । সোমবার, ১১ মার্চ, ২০২৪, আপডেট ১৩:১০
রমজান মাসে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী পুঁজিবাজারে সকাল ৯ টা ৩০ থেকে দুপুর ১টা ৩০ পর্যন্ত লেনদেন হবে এবং পোষ্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৩০ থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত। সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও, রমজান মাস এবং ঈদ-উল-ফিতর-এর ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. এর অফিস সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে (এর মধ্যে ২ টা ২০ থেকে ২ টা ৩০ মিনিট পোষ্ট ক্লোজিং)।
ইউডি/এজেএস

