ওয়ানডে সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী হৃদয়

ওয়ানডে সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী হৃদয়

উত্তরদক্ষিণ । সোমবার, ১১ মার্চ, ২০২৪, আপডেট ১৯:৪৫

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টির স্মৃতি ভুলে টাইগারদের চোখ এখন ওয়ানডে সিরিজে। বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে দুই দল। তার আগে অবশ্য সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়।

বিসিবির প্রকাশিত এক ভিডিওতে হৃদয় বলেন, ‘আমার ম্যাচ বাই ম্যাচ যেতে ভালো লাগে। দল হিসেবে যদি বলি অবশ্যই সিরিজ জেতার জন্য খেলব, সবার মধ্যে ওই ক্ষুধাটা আছে। এই সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং যেহেতু একটা সিরিজ আমরা হেরেছি। আমরা যদি আমাদের সেরাটা দিয়ে খেলতে পারি তাহলে ভালো কিছুই হবে।’

হৃদয় আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে এবং প্রতিটা প্লেয়ার টাচে রয়েছে। আমরা সবাই টি-টোয়েন্টি থেকে এসেছি। যেহেতু আমাদের হাতে দুই-তিনদিন সময় রয়েছে ওয়ানডের সঙ্গে মানিয়ে নেওয়া যাবে।’

হৃদয় অতীত নিয়ে ভাবতে চান না, ‘যেটা চলে গেছে সেটা বলে আর লাভ নেই। সেখানে যেসব ভুলগুলো করেছি সেসব ভুল যত কম করবো তত ভালো ইমপ্যাক্ট ফেলবে দলে।’

শ্রীলঙ্কার বিপক্ষে অতীত অভিজ্ঞতা কাজে দেবে বিশ্বাস হৃদয়ের, ‘এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ভালো ইনিংস ছিল। আগে যেটা বললাম- ওটা আমার কাছে অতীত যেটা নিয়ে আমি ভাবতে চাই না। হয়তোবা ওখান থেকে একটু আত্মবিশ্বাস পাব। কিন্তু দিনদেশে ওই নির্দিষ্ট দিনে ভালো করতে হবে।’

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading