ইন্ডিয়া মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি

ইন্ডিয়া মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, আপডেট ১৭:৫০

বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে। এমভি আবদুল্লাহ নামের জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ।

মঙ্গলবার দুপুর ১টায় জাহাজটি জলদস্যুদের কবলে পড়েছে বলে জানতে পারে গ্রুপটি।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ইন্ডিয়া মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে।

জাহাজের ২৩ জন নাবিক নিরাপদে আছেন। ঘটনাটি জানার পর আমরা জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

২০১৬ সালে তৈরি জাহাজটি লম্বায় ১৯০ মিটার। এই জাহাজটি ২০২৩ সালে সংগ্রহ করে কেএসআরএম গ্রুপ। বহরে যুক্ত হওয়ার পর সাধারণ পণ্য পরিবহন করে আসছিল জাহাজটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading