শেষ ম্যাচে বিশেষ কিছু করার অপেক্ষায় টাইগার কাপ্তান শান্ত

শেষ ম্যাচে বিশেষ কিছু করার অপেক্ষায় টাইগার কাপ্তান শান্ত

উত্তরদক্ষিণ । শনিবার, ১৬ মার্চ, ২০২৪, আপডেট ১৭:০০

সিরিজ জয়ের মিশনে গত শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শেষ হাসি হাসতে পারেনি টাইগাররা। লংকানদের কাছে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। সিরিজে এখন ১-১ সমতা। তাতে সিরিজের শেষ ম্যাচ দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। আগামী ১৮ মার্চ সকাল ১০টায় সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সাগরিকায় মাঠে নামবে টাইগাররা। যে দল জিতবে তার হাতে উঠবে শিরোপা। এমন সমীকরন নিয়ে দ্বিতীয় ওয়ানডে হারের পরে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত বলেন, আমরা শেষটা ভালো করতে পারিনি। পরের ম্যাচে বিশেষ কিছু করার অপেক্ষায় আছি।

এ দিকে প্রথম দুই ওয়ানডেতে ওপেনার লিটন কুমার দাস ব্যর্থ হওয়ায় শেষ ম্যাচের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়ে জাকের আলি অনিককে নেওয়া হয়েছে। তাতে ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে এনামুল হক বিজয় কিংবা তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে। তবে অন্য কাকে বাদ দিয়ে জাকেরকে খেলানো হবে, সেটি নিয়েই এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে সিরিজ জিততে চেয়ে তানজিম তামিম বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দিনের ম্যাচে বোলাররা তাদের শতভাগ দিতে পারবে। দুই দলের জন্য সমান হবে। তবে সব ছাপিয়ে সিরিজ নিজেদের করা ইচ্ছা এই তরুনের।

তানজিম বলেন, দিনের ম্যাচে আমি মনে করি বোলাররা তাদের শতভাগ দিতে পারবে। দুই দলের জন্য সমান হবে। উইকেটের কন্ডিশন, আউটফিল্ডের কন্ডিশন দুই দল সমান সুবিধা পাবে। বোলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে তাহলে অবশ্যই উইকেট থেকে সাপোর্ট পাবে। তরুণ পেসার আরও বলেন, অবশ্যই আমরা মাঠে নামব জেতার জন্য এবং আমরা চাইব এই সিরিজে যেন আমরা জয়ী হতে পারি। গত ম্যাচে আমাদের একটা সুযোগ ছিল কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। শেষ ম্যাচে যেন আমরা সর্বোচ্চটা দিয়ে জয়লাভ করতে পারি সেজন্য চেষ্টা করব।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading