এবার কলকাতার সিনেমায় পরী

এবার কলকাতার সিনেমায় পরী

উত্তরদক্ষিণ । সোমবার, ১৮ মার্চ, ২০২৪, আপডেট ০৬:০০

অভিনেত্রী পরীমনিকে নিয়ে চর্চার শেষ নেই। গত বছর থেকেই ঢালিউড অভিনেত্রী শিরোনামে রয়েছেন সংসারবিচ্ছেদ নিয়ে। তবে কোনো কিছু পাত্তা দেন না তিনি। নিজের মতো করে চলেন। বিচ্ছেদের সব আলোচনা এড়িয়ে মন দিয়েছেন অভিনয়ে। বেশ কিছু সিনেমায় যুক্ত হয়েছেন। দায়িত্ব নিয়েছেন ওয়ালটনের একটি পণ্যের প্রচারের। ছেলে ও কাজ- এ দুই নিয়েই আনন্দে কাটছে পরীর সময়।

সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, ওপার বাংলার একটি সিনেমায় যুক্ত হচ্ছেন। কোনো হিরোর সঙ্গে তিনি অভিনয় করতে চলেছেন। আর ঠিক সে নিয়েই এবার মুখ খুললেন পরী। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ফেলুবকশি’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। পরীমনি এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন। এবার পুরোপুরি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।

ফেলুবকশি পরিচালনা করবেন দেবরাজ সিনহা। ২৬ মার্চ কলকাতার লোকেশনে শুটিং শুরুর কথা রয়েছে। তাই ফের পরীকে কলকাতায় যেতেই হবে।

কয়েক দিন ধরেই গুঞ্জন চলছে কলকাতার ছবিতে অভিনয় করবেন পরীমনি। নায়িকাও এ খবরটি নিশ্চিত করেছেন। দেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসেই শুটিং শুরু হচ্ছে। আর এটি পরীমনির প্রথম টলিউডের ছবি। গত বছর এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন পরী। সেখানেই এ ছবি নিয়ে আলোচনা করেন। পরী বহুদিন আগে থেকেই টলিউডে কাজ করার ইচ্ছে প্রকাশ করছিলেন। সে সুযোগও পেয়ে গেলেন। চিত্রনাট্য পছন্দ হওয়ায় টলিউডের এ ছবিতে কাজ করতে রাজি হন তিনি।
তবে ছবিতে কলাকুশলী আর কারা থাকছেন এখনও চূড়ান্ত হয়নি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading