মানুষ শান্তিতে থাকলে বিএনপি-জামায়াত অশান্তি বোধ করে: বাহাউদ্দিন নাছিম

মানুষ শান্তিতে থাকলে বিএনপি-জামায়াত অশান্তি বোধ করে: বাহাউদ্দিন নাছিম

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, আপডেট ১৯:২৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা আমাদের এই পবিত্র মাতৃভ‚মিকে সা¤প্রদায়িক শক্তির হাত থেকে মুক্ত করতে চাই। কারণ এরা যখনই সুযোগ পায় বাংলাদেশের শান্তি বিনষ্ট করে ও আঘাত করে। দেশের মানুষ শান্তিতে থাকলে এরা অশান্তি বোধ করে। আমাদের বাংলাদেশের সকল ধর্মের মানুষ যখন শান্তিতে বসবাস করে তখনই এরা দুঃখ, কষ্ট ও বেদনা পায়। আর বেদনা থেকেই মুক্ত হওয়ার জন্য এরা সা¤প্রদায়িক সংঘাত সৃষ্টি করে। শুক্রবার (২২ মার্চ) রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির হরিমন্দিরে গীতা সঙ্গীত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, খুনি জিয়াউর রহমান, খন্দকার মোস্তাকদের উত্তরাধিকার হলো বিএনপি। ক্যান্টনমেন্টের সেনা ছাউনিতে বসে গোয়েন্দা সংস্থার পকেটেই এদের জন্ম। এরা স্বাধীনতাবিরোধী অপশক্তি। আমাদের মহান মুক্তিযুদ্ধে এরা বাংলাদেশের মানুষের বিপক্ষে অস্ত্র নিয়ে ৩০ লাখ মানুষকে হত্যা করেছে। এই দেশবিরোধী অপশক্তির হাত থেকে আজও বাংলাদেশ মুক্তি পায়নি। আজও তাদের হাত থেকে আমরা কেউই রক্ষা পাইনি। তিনি বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাস ও জঙ্গিবাদীদের সমর্থন ও সহযোগিতা করে। শুধু বাংলাদেশ নয় বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে বিএনপি-জামায়াত সুযোগ পেলে সন্ত্রাস ছড়িয়ে দেবে। এদের সৃষ্ট সন্ত্রাসীরা শুধু বাংলাদেশি মানুষ হত্যা করেনি, এরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ বিশ্বের নানা দেশে সন্ত্রাসী কর্মকাø করেছে।

নাছিম আরও বলেন, আমাদের বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে কোন ভেদাভেদ নেই। এদেশে আমরা সবাই সমান। আমরা বাঙালি। আমরা এ দেশেরই সন্তান। আমরা সবাইকে মর্যাদা ও সম্মান জানাবো। এটাই আমাদের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে। কোনও অপশক্তি আমাদের এই ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধ যেন নষ্ট না করতে পারে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading