রমজান উপলক্ষে বোচাগঞ্জে উপহার সামগ্রী বিতরণ

রমজান উপলক্ষে বোচাগঞ্জে উপহার সামগ্রী বিতরণ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, আপডেট ২০:০০

দিনাজপুর জেলার বোচাগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও রমজান মাস উপলক্ষে রমজানের সামগ্রীর প্যাকেট বিতিরণ করা হয়।

শুক্রবার (২২ মার্চ) বিকালে উপজেলার ছয় ইউনিয়ন সহ পৌরসভার অসহায় মানুষদের মাঝে চাউল, ডাল, ছোলা ও তেল সহ ছয় প্রকারের খাদ্যদ্রব্য উপহার সামগ্রীর প্যাকেট বিতরন কার্যক্রম শুরু করেন আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের মহাসচিব তানভির মতিন চৌধুরী।

এসময় ফাউন্ডেশনের অর্থ সচিব ফিরোজ্জামান কবির, নির্বাহী সদস্য ফরহাদ মতিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যাপক আবু তাহের মোঃ মামুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ শামিম আজাদ,দপ্তর সম্পাদক এম, বিল্লাহ্ জুয়েল, সহ-দপ্তর সম্পাদক আকতারুজ্জামান সজীব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈমুর ইসলাম, সাধারন সম্পাদক মোঃ শাহাজান আলী শাহিন সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউনিয়ন পর্যায়ে শুক্রবার ২৪৬ পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

ফাউন্ডেশনের অর্থ সচিব মোঃ ফিরোজ্জামান কবির জানান, পর্যায়ক্রমের প্রতিটি ইউনিয়নে দুঃস্থ্য ও অসহায় মানুষের মাঝে রমজানে উপহার সামগ্রী বিতরন করা হবে।

ইউডি/কেএস/লিখন বনিক শুভ

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading