ঝড় তুলবেন পারসা ইভানা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, আপডেট ০৭:৩০
ছোটপর্দার বর্তমান সময়ের অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্তদের কাছে দারুণ খ্যাতি অর্জন করেছেন তিনি। এই নাটকে ইভা চরিত্রটিকে তুমুল জনপ্রিয় করে তুলেছেন তিনি। এরপর কাজ করেছেন আরও অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিছবি ও ওয়েব ফিল্ম সিরিজে।
গেল ভালোবাসা দিবসে বেশ কয়েকটি কাজ তার মুক্তি পেয়েছে যেগুলো প্রশংসিত হয়েছে। এবার ঈদের কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। তার একটি কাজল আরেফিন অমির ‘শেষমেশ’। আসছে ঈদে এটি প্রচারে আসবে।
দুটো ছবি পোস্ট করে পারসা ইভানা রহস্য জিইয়ে রেখেছেন। তিনি প্রকাশ করেননি তার চরিত্রের নাম ও ধরন। প্রকাশ করেননি ‘শেষমেশ’ কি নাটক নাকি ওটিটির কোনো ফিল্ম বা সিরিজ। শুধু এটুকু বোঝা গেল, এতে নাচ দিয়ে ঝড় তুলবেন ব্যাচেলর পয়েন্টের ইভা।
ইউডি/কেএস

