চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, আপডেট ১৭:৩৫

চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার দুপুরে টেক্সটাইল মোড়ের ‘রং দা ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানায় আগুন লাগে বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান।

গণমাধ্যমকে তিনি বলেন, কারখানাটি বিদেশি মালিকানাধীন বলে শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ওই পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে তাদের চারটি গাড়ি কাজ করছে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading