মস্কোয় সন্ত্রাসী হামলায় পশ্চিমাদের আচরণ সন্দেহজনক: ল্যাভরভ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, আপডেট ১৯:০০
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোর ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় ইউক্রেনকে নির্দোষ দাবি করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এতটাই মরিয়া হয়ে উঠেছে যে, এ ধরনের আচরণ সন্দেহজনক। শুক্রবার (২৯ মার্চ) রাশিয়ার দৈনিক ইজভেস্তিয়ায় প্রকাশিত এক সাক্ষাৎকারে ল্যাভরভ এ কথা বলেন।
সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট-খোরাসান (আইএসআইএস) মস্কোয় হামলার দায় স্বীকার করেছে। এ হামলায় এখন পর্যন্ত ১৪৩ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। তবে হামলার সঙ্গে সঙ্গেই ওয়াশিংটন ও ব্রাসেলস ঘোষণা করে, আইএসআইএস এ হামলার একমাত্র অপরাধী। তারা কোনোভাবেই কিয়েভের দিকে ইঙ্গিত করেনি। রুশ পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, পশ্চিমারা সক্রিয়ভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে, এই হামলা আইএসআইএস-এর কাজ এবং কাউকে সন্দেহ করার আর কোনো প্রয়োজন নেই। বিশেষ করে ইউক্রেনকে! তারা জোর দিয়ে বলছে যে কিয়েভকে দোষ দেওয়া যায় না। এমন পর্যায়ে তারা বলছে যে, টি আবেগপ্রবণ হয়ে উঠছে!
ল্যাভরভ আরও বলেন, চার সন্দেহভাজন বন্দুকধারী যখন ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন রুশ নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে। আমরা বারবার বলেছি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চ‚ড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবো না। সত্যতার সঙ্গে তদন্তকাজ এগিয়ে যাচ্ছে, নতুন পরিস্থিতি বের হচ্ছে, তবে সুস্পষ্ট সম্ভাবনাগুলো বাদ দেওয়ার অধিকার আমাদের নেই। এই হামলার সঙ্গে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই বলে সবাইকে বোঝানোর চেষ্টায় পশ্চিমারা সন্দেহজনকভাবে সক্রিয় রয়েছে। শুধু প্রকাশ্যে নয়, তারা আমাদের ক‚টনৈতিক মিশনের মাধ্যমে যোগাযোগেও বলেছে যে, ‘ইউক্রেনকে সন্দেহ করার দরকার নেই। কিন্তু তারা কখনই কেনো সন্দেহ করা হবে না- তার ব্যাখ্যা করে না কেন? সুষ্ঠু যুক্তির দৃষ্টিকোণ থেকে আমরা ইউক্রেনকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারি না।
ইউডি/এজেএস

