ঈদে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়লো

ঈদে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়লো

উত্তরদক্ষিণ । রবিবার, ৩১ মার্চ, ২০২৪, আপডেট ১৯:১৫

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রবিবার (৩১ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। আগামী ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটগুলো পরিচালিত হবে।

সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে এসব অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীরা বিমানের বৃহদাকার উড়োজাহাজগুলোতে ভ্রমণ করতে পারবেন

যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট, বিমান কল সেন্টার ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কিনতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড BGDEAL 24 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading