কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার

কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । রবিবার, ৩১ মার্চ, ২০২৪, আপডেট ১৯:২০

পবিত্র রমজান মাসে নেতিবাচক আচরণ করায় কাবা থেকে এখন পর্যন্ত ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ রবিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সঙ্গে ওমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত এবং সেগুলো বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং নিরাপত্তাসহ কাবায় ইবাদত বন্দেগি করতে পারেন সেটি নিশ্চিতে যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটিরই অংশ হিসেবে ৪ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবায় মুসল্লিদের ভিড় বৃদ্ধি পায়। বিশেষ করে রমজানের শেষ ১০দিনে মুসল্লিদের ঢল নামে। এ সময়টায় অনেকে ওমরাহ করার চিন্তা-ভাবনা করে থাকেন। ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণলায় এক নির্দেশনায় মুসল্লিদের আহ্বান জানিয়েছে, কাবায় আসার বদলে তারা যেন হোটেরে নামাজের যে ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করেন।

এর আগে ভিড় কমাতে এবারের রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দিচ্ছে সৌদি। ওমরাহ করতে সৌদির সরকারি ওয়েবসাইট নুসুকে অনুমতি নিতে হয়। কেউ যখন একবার ওমরাহ করেন তখন সেটি অ্যাপে লিপিবদ্ধ হয়ে যায়। যখন একই ব্যক্তি আবারও ওমরাহর অনুমতি চেয়ে আবেদন করেন তখন তাকে একটি বার্তা পাঠানো হয়। এতে বলা রমজানে একজন শুধুমাত্র একবারই ওমরাহ করতে পারবেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading