সালাহ-দিয়াজের গোলে আবারো শীর্ষে লিভারপুল

সালাহ-দিয়াজের গোলে আবারো শীর্ষে লিভারপুল

উত্তরদক্ষিণ । সোমবার, ০১ এপ্রিল, ২০২৪, আপডেট ০৭:৩০

প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে এগিয়েই রইলো লিভারপুল। আজ ব্রাইটনকে হারিয়ে শিরোপার কক্ষপথেই রইলো জার্গেন ক্লপের দল। শুরুতে পিছিয়ে পড়লেও দুই অর্ধের দুই গোলে ব্রাইটনের বিপক্ষে তাদের জয় ২-১ ব্যবধানে। গোলদাতা মোহামেদ সালাহ ও লুইস দিয়াজ।

ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই লিভারপুলকে স্তব্ধ করে দেয় ব্রাইটন। বক্সে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডান পায়ের জোরাল শটে গোলটি করেন ৩৩ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড ওয়েলবেক।

গোল খেয়েও নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে যেতে থাকে লিভারপুল। তাতে ২৭তম মিনিটেই সমতায় ফেরে তারা। কর্নারে সালাহর হেড ক্লিয়ার করতে পারেনি ব্রাইটন। তাদের এক ডিফেন্ডারের পায়ে লেগে যাওয়া বল কাছ থেকে ভলিতে জালে পাঠান দিয়াজ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে লিভারপুল। তাতে ৬৬তম দলকে আরেকটি গোল এনে দেন সালাহ। আর্জেন্টাইন তারকা আলেক্সিস ম্যাক আলিস্টারের পাস পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে ড্রিবলিংয়ের ঝলক দেখিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান সালাহ। চলতি আসরে ২৩ ম্যাচে সালাহর গোল হলো ১৬টি।

বাকি সময়ে কয়েকটি সুযোগ মিস করে দুই দলই। তাতে আর ব্যবধান বাড়েনি। ফলে তিন পয়েন্ট নিয়েই মাঠে ছাড়ে লিভারপুল। এই জয়ে ২৯ ম্যাচে ২০ জয় ও ৭ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৬৭। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading