দেশের মানুষ ভয়াবহ অবস্থার মধ্যে আছে : মির্জা ফখরুল

দেশের মানুষ ভয়াবহ অবস্থার মধ্যে আছে : মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । বুধবার, ০৩ এপ্রিল, ২০২৪, আপডেট ১৮:৪৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদে‌শের মানুষ আজ এক ভয়াবহ অবস্থার মধ্যে আছে। এখা‌নে মানু‌ষের অধিকার বল‌তে কিছু নেই, গণতন্ত্র বল‌তে কিছু নেই। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। সেখা‌নে দে‌শের মানুষকে সঙ্গে নিয়ে এসব প্রতিষ্ঠা কর‌তে লড়াই ও সংগ্রাম কর‌ছি। তা‌রেক রহমা‌নের নেতৃ‌ত্বে অবশ্যই এই সংগ্রা‌মে আমরা জয়ী হ‌ব।

বুধবার (০৩ এপ্রিল) ঠাকুরগাঁও সদ‌র উপজেলার রুহিয়া সালেহীয়া দারুসুন্নাত ফাজিল মাদরাসা সংলগ্ন কবরস্থা‌নে জেলা বিএনপির সা‌বেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ব‌লেন, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ছি‌লেন একজন গণমানুষের নেতা। তি‌নি অসহায় নিপীড়িত মানুষের অধিকা‌রের জন্য সব সময় সংগ্রাম ক‌রেছেন। এ লড়াই কর‌তে কর‌তে তি‌নি মারা গে‌লেন। যখন তি‌নি অসুস্থ‌ হ‌লেন- তখন সংবাদ‌টি জে‌লের ম‌ধ্যে পাই। তারপর তি‌নি চি‌কিৎসা নি‌তে গে‌লেন ভারতে। আমার স‌ঙ্গে কথা হলে তি‌নি জানান- সুস্থ‌ হ‌য়ে ফি‌রে আস‌বেন। কিন্তু ফি‌রে এলেন লাশ হ‌য়ে। এ কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, তাকে আমি ছাত্ররাজনীতির সময় থে‌কে চিনতাম। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের এবং রাজনীতিতে এসে সম্পর্ক আরও নিবিড় হয়েছে।নেতাকর্মী‌দের ‌উদ্দে‌শে মির্জা ফখরুল ব‌লেন, প্রশাসন আপনাদের নির্যাতন করে। আপনারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। এখনো হচ্ছেন। বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে হয়। তারপরও আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading