ঈদযাত্রা: বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ, ২০ কিলোমিটারে গাড়ির জট
উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ০৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১১:৩০
ঈদযাত্রার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় যানজট তৈরি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, আজ মঙ্গলবার সকাল থেকে টাঙ্গাইল সদরের ঘারিন্দা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে এ যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর মো. সাজেদুর রহমান বলছেন, সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মহাসড়কে ঈদে ঘরমুখোদের বহনকারী পরিবহনের খুবই চাপ বেড়েছে। গাড়িগুলো ধীরগতিতে চলছে। তিনি বলেন, এর আগে ভোরে সেতুর উপর ২২ নম্বর পিলারের কাছে একটি ডাবল ডেকার বাস বিকল হয়ে যাওয়ার সেটি উদ্ধারে পাঁচ মিনিট টোল আদায় বন্ধ ছিল। এ সময় মহাসড়কে গাড়ির চাপ আরও বেড়ে যায়।
ইউডি/এজেএস

