ঈদ উপলক্ষে ২ হাজার বন্দীকে মুক্তি দিলো মরক্কো
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ১১ এপ্রিল, ২০২৪, আপডেট ২০:৫০
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ হাজার ৯৭ বন্দীকে মুক্তি দিয়েছেন মরক্কোর রাজা যষ্ঠ মোহাম্মদ। মুক্তদের মধ্যে রয়েছেন সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত ১৮ জন।
মঙ্গলবার সন্ধ্যায় দেশটির আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজা ষষ্ঠ মোহাম্মদ ২ হাজার ৯৭ বন্দীকে মুক্তি দেয়ার আদেশ জারি করেছেন।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, চরমপন্থা ও সন্ত্রাসবাদের মামলায় অপরাধী সাব্যস্ত—এমন ১৮ জন অপরাধীকে ক্ষমা করা হয়েছে।
তারা জাতীয় নিরাপত্তা, পবিত্রতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আনুগত্য ঘোষণার পর রাজা তাদের মুক্তির আদেশ জারি করেন।
সূত্র : আনাদোলু এজেন্সি
ইউডি/সিফাত

