দেশজুড়ে আরও বাড়তে পারে তাপমাত্রা

দেশজুড়ে আরও বাড়তে পারে তাপমাত্রা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১২এপ্রিল, ২০২৪, আপডেট ১২:৪০

দেশজুড়ে আরও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি একাধিক জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে। আজ কালে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। শুক্রবার (১২ এপ্রিল) সকালে আবহাওয়ার অধিদপ্তরের দেওয়া ৭২ ঘণ্টার বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসেও সারাদেশের দিনের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading