ইসরাইলে হামলার পর আনন্দ উদযাপন ইরানের জনগণের
উত্তরদক্ষিণ । রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, আপডেট ১৩:৫০
নিজেদের ভূ-খণ্ড থেকে প্রথমবারের মতো সরাসরি ইসরাইলে হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৩ এপ্রিল) রাতে তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এই হামলা সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে ইসরাইলের হমলার জবাব বলে জানিয়েছে দেশটি।
এদিকে ইসরাইলে হামলা চালানোর পর রবিবার (১৪ এপ্রিল) সকালে আনন্দ মিছিল করেছে ইরানের জনগণ। খবর আল জাজিরার। সকালে তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসের সামনে জড়ো হয় ইরানের মানুষ। এসময় তারা ইরানের পতাকা উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
তেহরানের ফিলিস্তিন স্কয়ারেও ঢল নামে সাধারণ মানুষের। এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে চারপাশ। একজন সমর্থককে মোটরবাইকের পেছনে বসে হাওয়ায় পতাকা উড়াতে দেখা যায়।
ফিলিস্তিন স্কয়ারের সমাবেশস্থলে একটি মডেল বুলেট হাতে নিয়ে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় আরেক সমর্থককে।
ইসরাইলে হামলা করার আগে ইরান বলেছিল তারা ‘সুনির্দিষ্ট’ ও ‘সীমিত’ হামলা চালাবে। সেই অনুযায়ী ইরানের রেভ্যুলুশনারি গার্ডের ‘ট্রু প্রমিজ’ নামে হামলাটি চালায় তারা।
ইউডি/সিফাত

