ঘরে বসেই এসি পরিষ্কার করবেন যেভাবে

ঘরে বসেই এসি পরিষ্কার করবেন যেভাবে

উত্তরদক্ষিণ । রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, আপডেট ১১:০০

শীতকালে বেশ কিছু দিন ব্যবহার না হওয়ায় এসি-তে নোংরা জমেছে। তাই গ্রীষ্মকালে এসি ব্যবহারের আগে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এসি পরিষ্কার মানেই তো মেকানিককে ডাকতে হবে, এমনটা নয়। সেই কাজ নিজেই ঘরে বসে করে নিতে পারেন।

এসি পরিষ্কার করার শুরুতেই বাড়ির পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিন। কারণ, এসির প্যানেলটি খুলতে হবে। এসির ফিল্টারটি বের করে নিন। একটি টুথব্রাশ নিয়ে নিন এবং সমস্ত ময়লা বের করার জন্য ইভাপোরেটরটি আস্তে আস্তে পরিষ্কার করুন। এই কাজটি আপনাকে অত্যন্ত সন্তর্পণে করতে হবে। কারণ, ইভাপোরেটরের তীক্ষ্ণ পাখা আপনার হাতে আঘাত হানতে পারে।

টুথব্রাশ ব্যবহার করার সময় একটি পরিষ্কার কাপড় নিয়ে নিন এবং ধুলোবালি মুক্ত করুন। ফিল্টারগুলোকে পরিষ্কার করতে সেগুলোকে ট্যাপের নিচে রাখুন। পানির স্পিড ভালো থাকলে সেগুলো আপনা আপনিই ধুয়ে যাবে।
এবার ফিল্টারগুলোকে বেশ কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিন। শুকিয়ে গেলে সেগুলোকে এসির ইউনিটে লাগিয়ে দিন। এসি প্যানেলটি বন্ধ করে দিন।

আপনার এসি পরিষ্কার হয়ে গিয়েছে। এবার সেটিকে চালু করতে পারেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading