বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় আলিয়া

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় আলিয়া

উত্তরদক্ষিণ । সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, আপডেট ০৭:৩০

বলিউড জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। হলিউডেও করেছেন অভিনয়। এরপর থেকেই আন্তর্জাতিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় ব্যাপক চর্চা। বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিতে কাজ করে হন প্রশংসিত। এবার তিনি জায়গা পেলেন যুক্তরাষ্ট্রের টাইমস ম্যাগাজিনের ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী মানুষদের তালিকায় স্থান।

বলিউড থেকে এ বছর আলিয়ার নামই এসেছে। আলিয়া ছাড়া এই তালিকায় ভারতীয় বংশদ্ভূত হলিউডের আরেক তারকা দেব প্যাটেলের নাম এসেছে। ম্যাগাজিনটিতে আলিয়ার সম্পর্কে একটি লেখা লিখেছেন হলিউড নির্মাতা টম হার্পার। তিনি লিখেছেন, ‘আলিয়ার সঙ্গে আমার কাজের সুযোগ হয়েছে। তার ‘হার্ট অব স্টোন’ সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে আমি দায়িত্বরত ছিলাম। তিনি দুর্দান্ত একজন প্রতিভাময়ী অভিনেত্রী। এক দশকের বেশি সময় ধরে বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে নিজের যোগ্যতার প্রমাণ রেখে যাচ্ছেন তিনি।’

এমন সংবাদে উচ্ছ্বাসিত আলিয়া বলেন, টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অংশ হতে পেরে সম্মানিত। আমার সম্পর্কে প্রশংসার জন্য টম হার্পারকে ধন্যবাদ।

বলিউডে ২০২৩ সালে আলিয়ার একটি সিনেমা মুক্তি পায়। করণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে তিনি দ্বিতীয়বারের মতো জুটি বাঁধেন রণবীর সিংয়ের সঙ্গে। এই সিনেমার জন্য জিতেন ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কারও।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading