রুপসায় ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার-২
উত্তরদক্ষিণ । সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, আপডেট ১১:০৫
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিদ্বয়কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, খুলনা জেলার রুপসা থানার মোঃ আমির ই আজম ওরফে তুলিপ (২৪) ও মোঃ ইসরাফিল গাজী (২৩)
জেলা ডিবি সুত্র জানায়,গত ২০ এপ্রিল ২০২৪ ১৪.১০ ঘটিকার সময় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন ইনচার্জ জেলা ডিবি, খুলনার নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুর রহিম হাওলাদার সঙ্গীয় অফিসার-ফোর্স সহ রুপসা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা কালে ২ মাদক কারবারিদ্বয়কে রূপসা থানাধীন চন্দনশ্রী গ্রামস্থ শ্রীফলতলা সরকারী পুকুরের সামনে হতে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের নিকট হতে আলামত হিসাবে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে এস আই (নিঃ) আব্দুর রহিম হাওলাদার বাদী হয়ে রুপসা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
ইউডি/কেএস/মোঃ মোশারেফ হোসেন

