বোচাগঞ্জে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বোচাগঞ্জে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উত্তরদক্ষিণ । সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, আপডেট ১০:৪০

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ আগামী ২১ মে। এরই ধারাবাহিকতায় রবিবার (২১ এপ্রিল) দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় মনোনয়ন দাখিলের শেষ দিন শেষে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দখিল করেছেন- এ্যাডভোকেট জুলফিকার হোসেন, মোঃ আফসার আলী ও ফরহাদ হাসান চৌধুরী ইগলু। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দখিল করেছেন- মোঃ নুর আলম, বীর ভদ্র রায়, জুলফিকার আলি ভুট্টো, মোঃ সাকিউজ্জামান বাপ্পী, মোঃ হুসেন মোল্লা, প্রবীর কুমার রায়, রেদওয়ানুল করিম রাবিদ ও শাহ নুর সেলিম ( মৈত্রী সেলিম)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দখিল করেছেন- পুতুল রানী, লায়লা মোতালেব ও আফরোজা বেগম।

উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামীকাল ২৩ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় আগামী ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ আগামী ২ মে অনুষ্ঠিত হবে।

ইউডি/সুস্মিত/লিখন বনিক শুভ

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading