গাজীপুরে মহাসড়কের পাশ থেকে হাতির মরদেহ উদ্ধার

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে হাতির মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, আপডেট ১৩:১৫

গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তারা।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, আজ সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে এসে দেখতে পাই হাতির মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। দাঁতগুলো উঠিয়ে নিয়ে গেছে। ইতোমধ্যে, পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছে। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেনারি সার্জন যৌথভাবে পোস্টমর্টেম করবে। তারপর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, অন্য কোথাও হাতিটির মৃত্যু হয়েছে। পরে এখানে এনে ফেলে রেখেছে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading