হ্যাটট্রিক শিরোপার আরও কাছে পিএসজি

হ্যাটট্রিক শিরোপার আরও কাছে পিএসজি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, আপডেট ১২:২০

লরিয়েন্তেকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। ব্যাপারটা নেহাতই কাকতালীয়—গত দুই ম্যাচেও একই ব্যবধানে জিতেছিল তারা। তাই বলা যায় একই ব্যবধানে জয়ের হ্যাটট্রিক করেছে পিএসজি। এই জয়ে শিরোপা ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে লুইস এনরিকের দল।

পিএসজি ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটে প্রথম লিড নেয়। গোল করেন উসমান ডেম্বেলে। তিন মিনিট পরই ব্যবধান ২-০ করেন কিলিয়ান এমবাপে। এরপর অবার ডেম্বেলের গোল। তিনি ৬০ মিনিটে দলকে তিন গোলের লিড এনে দেন।

ম্যাচের ৭৩ মিনিটে এক গোল শোধ করে লরিয়েন্তে। তবে শেষ সময়ে আরেক গোল করে জয়ের ব্যবধান বড় করে নেন রিয়াল মাদ্রিদে যাওয়ার পথে থাকা ফ্রান্সম্যান। এই জয়ে লিগ শিরোপার খুব কাছে পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা প্যারিসের দলটি।

৩০ লিগ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৯। সমান ম্যাচে নিকট প্রতিদ্বন্দ্বী মোনাকো ৫৮ পয়েন্ট তুলেছে। অর্থাৎ পিএসজি এগিয়ে আছে ১১ পয়েন্টে। এমবাপ্পেদের হাতে আছে আর ৪ ম্যাচ। এর মধ্যে একটিতে জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading