শপথ নিলেন আপিল বিভাগের ৩ নতুন বিচারপতি

শপথ নিলেন আপিল বিভাগের ৩ নতুন বিচারপতি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, আপডেট ১৩:০৫

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী।

সংবিধানের ৯৫(১) ধারা অনুযায়ী বুধবার (২৪ এপ্রিল) আপিল বিভাগে নতুন তিনজন বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি এ নিয়োগ দেওয়ার পর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ারের সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

ইউডি/কেএস

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading