‘পুষ্পা টু’ : আল্লুর পারিশ্রমিক ১৫০ কোটি রুপি!

‘পুষ্পা টু’ : আল্লুর পারিশ্রমিক ১৫০ কোটি রুপি!

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১২:৩৫

‘পুষ্পা’ সিনেমা তার ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করেছে। ফলে তার পারিশ্রমিক বৃদ্ধি হয়েছে বহুগুণে। বলছি ইন্ডিয়ার দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের কথা।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মনে হচ্ছে, আয়ের দিক থেকে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে শীর্ষে থাকা রাম চরণকে চ্যালেঞ্জ করবেন আল্লু অর্জুন। এ অভিনেতা ৩০ শতাংশ পারিশ্রমিক বৃদ্ধি করেছেন। নিজেই নিজের রেকর্ড ভেঙে দিয়েছে।

আগে তিনি প্রতি সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। ‘পুষ্পা’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। এ সাফল্যের পর আল্লুর চাহিদা অনেক গুণে বেড়ে যায়। একটি সূত্র জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমার জন্য আল্লু অর্জুন ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯৭ কোটি ৮৭ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading