ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা

ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১৫:৫৫

প্রতিদ্বন্দ্বিতা ও ভোটারবিহীন নির্বাচন কিছুটা চুন ছাড়া পানের মতো বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সোমবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা যেমন জরুরি, ঠিক তেমনি ভোটার উপস্থিতি, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ তৈরি করে দেওয়া অত্যন্ত জরুরি। তাই নির্বাচন কমিশনের পাশাপাশি সবাইকে একত্রিত হয়ে এসব কাজ করতে হবে। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে। তিনি আরও বলেন, দেশের জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন।

রাশেদা সুলতানা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য প্রার্থীদের সমান চোখে দেখ‌বেন বলে আমি আশা করি। সেই সঙ্গে সংবাদমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি।

এ সময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকসহ পঞ্চগড় ও দিনাজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাচনের সব প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading