বিরাজমান তাপপ্রবাহ আগামীকালও অব্যাহত থাকতে পারে

বিরাজমান তাপপ্রবাহ আগামীকালও অব্যাহত থাকতে পারে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, আপডেট ১২:০০

আবহাওয়া অফিস জানিয়েছে, বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল বিরাজমান তাপ প্রবাহ কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা সমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ।
আগামীকাল বিরাজমান তাপ প্রবাহ কিছু জায়গায় প্রশমিত হতে পারে ।

আগামী দু’দিনে দেশের পূর্বাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং অন্যত্র তা সামান্য কমতে পারে।আগামী ৩ মে থেকে ৭ মে পর্যন্ত ৫দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বিস্তারলাভ করতে পারে।সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্থিভাব বিরাজমান থাকতে পারে ।

আজ আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ২৪ মিনিটে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading