গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, ৫ বগি লাইনচ্যুত
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৩ মে, ২০২৪, আপডেট ১১:৪৫
গাজীপুর জয়দেবপুর রেলওয়ে জংশন (কাজীবাড়ি) এলাকায় টাংগাইল কমিউটার ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
শুক্রবার (৩ মে) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় অন্তত পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে দুর্ঘটনার কারণ হতাহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউডি/কেএস

