সরকার জনগণকে ভয় পায়: মঈন খান

সরকার জনগণকে ভয় পায়: মঈন খান

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মে, ২০২৪, আপডেট ১৭:৫০

বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র নয়, বরং আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে তারা একাত্ম মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ডান-বাম সবাই তারা প্রকাশ্যে বলছে, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা প্রহসনের নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে। সেজন্য সরকার জনগণকে ভয় পায়।

শনিবার (০৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ড. আবদুল মঈন খান বলেন, দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। তারা দেশে গণতন্ত্র চায়। তারা কখনও একদলীয় বাকশাল শাসন মেনে নেবে না। একদলীয় শাসন থেকে বেরিয়ে আসতে হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিএনপির এই আন্দোলন ক্ষমতায় যেতে নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য। তাই বিএনপি সেই লক্ষ্যে রাজপথে আছে এবং রাজপথে থাকবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে এগিয়ে যাবো, এটাই হোক আমাদের প্রত্যয়।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading