শ্রীপুরে ব্যবসায়ীদের সঙ্গে জামিল হাসান দূর্জয়ের মত বিনিময়

শ্রীপুরে ব্যবসায়ীদের সঙ্গে জামিল হাসান দূর্জয়ের মত বিনিময়

শফিকুল ইসলাম । সোমবার, ০৬ মে, ২০২৪, আপডেট ১৯:৩০

গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড মো. জামিল হাসান দূর্জয় ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেছেন। সোমবার (০৬ মে) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তা বনিক সমিতির উদ্দোগে এ সভা অনুষ্ঠিত হয়। কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসার বেগম আয়শা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাড.মো.আশরাফুল আলম রতন।

প্রধান অতিথির বক্তব্যে জামিল হাসান দূর্জয় বলেন, আমার বাবা প্রয়াত সংসদ সদস্য মো.রহমত আলী ছয়বারের এমপি ছিলেন। বাবার আদর্শ বুকে ধারণ করে মানুষের সেবা করে যাচ্ছি। মহান আল্লাহ্ আমাকে চেয়ারম্যানেন চেয়ে ভাল গাড়ি,বাড়ি দিয়েছেন। চেয়ারম্যানের ভাতার চেয়ে বেশি আয় করি। নির্বাচিত হলে প্রথম দিন থেকে সরকারি বাড়ি,গাড়ি,ভাতা ভোগ করবো না। ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করবেন। শ্রীপুরের মানুষের জীবনমান উন্নয়নই আমাকে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হতে উৎসাহিত করেছে।আসন্ন নির্বাচনে তিনি ব্যবসায়ীদের ভোট,দোয়া,সমর্থন দাবী করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রিয়াজ আহাম্মদ বাবু,শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.রফিকুল ইসলাম মন্ডল বুলবুল,সাধারণ সম্পাদক শেখ মো.নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.জাহিদুল আলম রবিনসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া মাওনা চৌরাস্তার বিভিন্ন মার্কেট মালিক,হাসপাতাল মালিক,সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ।

ইউডি/সিরাজ

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading