সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, আপডেট ২০:২৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌল ভিত্তি সম্পন্ন শেয়ারের সরবরাহ বাড়িয়ে দেশের পুঁজিবাজারকে আরও জোরদার করতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগকে সম্ভাবনাময় রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ (এসওই) বা সরকারি সংস্থা ও সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিেেছন। বৃহস্পতিবার (০৯ মে) রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি বছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নবম সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বলেন, প্রধানমন্ত্রী অর্থ বিভাগ ও অর্থসচিবকে শেয়ারবাজারে এসওই এবং সরকারি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন। এক প্রশ্নের উত্তরে সত্যজিৎ বলেন, প্রধানমন্ত্রী এসওইগুলোর নাম নির্দিষ্ট করেননি, তবে অর্থ বিভাগ এবং অর্থ সচিবকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার আগে যথাযথ যাচাই-বাছাই করে এসওই এবং সংশ্লিষ্ট সরকারী সংস্থাগুলোকে নির্বাচন করতে বলেছেন। পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করে বলেন, এতে ওইসব সরকারি প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বাড়বে। কারণ, তারা শেষ পর্যন্ত তাদের ব্যয় কমিয়ে আনতে সক্ষম হবে।
‘এটি প্রতিযোগিতার মনোভাবও তৈরি করবে এবং তারা (এসওই) তাদের নিজস্ব আয়ের উপর ভিত্তি করে প্রকল্প গ্রহণ করতে সক্ষম হবে’-উল্লেখ করে তিনি বলেন, সরকারী উদ্যোগ এবং সংস্থাগুলোকে পুঁজিবাজারে এবং এইভাবে প্রাইভেট কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে যাতে তারা তালিকাভুক্ত হতে পারে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া কিছু নির্দেশনা তুলে ধরে সত্যজিৎ বলেন, প্রয়োজনীয় তহবিলসহ প্রায় সকল প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর পূর্ববর্তী নির্দেশের সাথে সামঞ্জস্য রেখে ৩৩৯টি প্রকল্পের মধ্যে রেকর্ড সংখ্যক ৩৩৪টি প্রকল্প এই অর্থবছরের (অর্থবর্ষ২৪) মধ্যে সম্পন্ন হবে। যৌক্তিক কারণে বাকি পাঁচটি প্রকল্প চলতি অর্থবছরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী নদী ও খালের ওপর সঠিক উচ্চতায় সেতু নির্মাণ করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলেছেন- যাতে নদীতে নৌযানগুলো নির্বিঘেœ চলাচলের পাশাপাশি স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত না হয়। খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ, ভ‚মি উন্নয়ন ও মৌলিক অবকাঠামো নির্মাণের জন্য ১,৮৭৪.৫৪ কোটি টাকার প্রকল্পের কথা উল্লেখ করে- প্রধানমন্ত্রী তাঁর পর্যবেক্ষণে দুটি বিষয় উল্লেখ করেছেন। এগুলো হলো- প্রথমে প্রকল্পের শিরোনাম থেকে তাঁর নাম পরিবর্তন করা এবং একটি ম্যুরাল নির্মাণের খরচ অন্য কোন খাতে ব্যয় করা।
এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে- শেখ হাসিনা সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো প্রকল্পে তাঁর নাম যুক্ত হলে, তিনি তার অনুমোদন দেবেন না।
বাংলাদেশের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চায়না এইড প্রকল্পের জন্য ২৮৪.৭৬ কোটি টাকার অনুমোদনের বিষয়ে প্রধানমন্ত্রী প্রকল্পের জন্য নতুন নাম নির্বাচন করতে উন্নয়ন সহযোগীর সাথে আলোচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেন। পরিকল্পনা কমিশন প্রকল্পের সময়সীমা বাড়ানোর জন্য তার শর্তাবলী শিথিল করছে কিনা-জানতে চাইলে সত্যজিৎ বলেন, নির্বাহক সংস্থাগুলো থেকে বারবার আবেদন করা সত্তে¡ও, পরিকল্পনা কমিশন সময়সীমা বাড়ায়নি-যার ফলে রেকর্ড সংখ্যক ৩৩৪টি প্রকল্প চলতি অর্থবছরেই শেষ হবে।
ইউডি/এজেএস

