বোচাগঞ্জে শিক্ষকের কু-প্রস্তাবে অতিষ্ঠ হয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

বোচাগঞ্জে শিক্ষকের কু-প্রস্তাবে অতিষ্ঠ হয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, আপডেট ১০:২০

দিনাজপুর জেলার বোচাগঞ্জে স্কুল শিক্ষকের কু-প্রস্তাব ও মানসিক চাপে অতিষ্ঠ হয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। গত রবিবার (১২ মে) বোচাগঞ্জ উপজেলার ২ নং ইশানিয়ার খানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ঐ গৃহবধূ জানান, উক্ত গ্রামের মোহাম্মদ তরিকুল ইসলাম (৪০) দীর্ঘদিন যাবত তাকে প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন রকম কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি ভুক্তভোগী গৃহবধ তার স্বামীকেও অবগত করেন, এ নিয়ে আনুমানিক ৫/৬ মাস পূর্বে বোচাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও করেন তিনি। পরবর্তীতে সাদা কাগজে আপোষ নামার মাধ্যমে বোচাগঞ্জ থানায় একটি মীমাংসা করা হয়। কিন্তু এর মাস দুয়েক পর মোহাম্মদ তরিকুল ইসলাম ও তার স্ত্রী মোসাঃ রুশিদা পারভীন(৩৮) পুনরায় তার ওপর মানসিক অত্যাচার ও উত্ত্যক্ত করেন। প্রায়শই তারা ঝগড়াঝাঁটি সহ গ্রামবাসীর নিকট বানোয়াট লাঞ্ছনামূলক কথা বলতো। যা নিয়ে ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামীর মধ্যে সাংসারিক জীবনে অশান্তি লেগেই থাকতো। তাই অতিষ্ঠ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

ভুক্তভোগীর স্বামী লিটন ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদ তরিকুল ইসলাম ও তার স্ত্রী মোসাঃ রুশিদা পারভীন এর অত্যাচার তার সংসার এখন ভাঙ্গার উপক্রম চলছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং আরো জানিয়েছেন তার স্ত্রী বর্তমানে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি সুস্থ্য হলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার দেওয়ার কথাও নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, অভিযুক্ত মোঃ তরিকুল ইসলাম ইশানিয়া ইউনিয়নের সহষপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

ইউডি/কেএস/ লিখন বনিক শুভ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading