নিষেধাজ্ঞার হুমকি আমেরিকার: কী বলছে ইন্ডিয়া?

নিষেধাজ্ঞার হুমকি আমেরিকার: কী বলছে ইন্ডিয়া?

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মে, ২০২৪, আপডেট ১৮:৫৫

ইন্ডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি দিয়েছে আমেরিকা তার কড়া সমালোচনা করেছে দিল্লি। ইরানের সঙ্গে বন্দর চুক্তির বিষয়টি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত সোমবার ইরানের চাবাহার বন্দর নিয়ে তেহরান ও নয়াদিল্লির মধ্যে ১০ বছর মেয়াদি চুক্তি সই হয়। বিষয়টি নিয়ে ওই দিনই প্রতিক্রিয়া জানায় আমেরিকা। দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র বেদান্ত প্যাটেল তার নিয়মিত সংবাদ সম্মেলনে চাবাহার বন্দর নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি নিয়ে কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাবাহার বন্দর নিয়ে ইন্ডিয়া-ইরানের মধ্যে চুক্তি সম্পর্কে আমরা অবগত। ইরানের ওপর আমাদের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি বহাল থাকবে এবং আগামীতে এটি আরও জোরদার করা হবে। ইরানের সঙ্গে যারাই বাণিজ্যিক চুক্তি করবে তাদের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে।

ওয়াশিংটনের মন্তব্যের বিষয়ে মঙ্গলবার (১৪ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এ চুক্তি থেকে ইন্ডিয়া পিছপা হবে না। কারণ এর মাধ্যমে এই অঞ্চল উপকৃত হবে। তিনি বলেন, আমি মনে করি এটি যোগাযোগ, বিশ্বাসের প্রশ্ন এবং মানুষকে বোঝানো যে এই চুক্তি সবার কল্যাণের জন্য। আমি মনে করি না, এটিকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। মন্ত্রী আরও বলেন, চাবাহার বন্দরের উন্নয়নে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে অতীতে আমেরিকাও ইতিবাচক ছিল। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ওই চুক্তির আওতায় বিনিয়োগ করা হবে ৩৭০ মিলিয়ন ডলার। এর মধ্যে অবকাঠামো নির্মাণে ভারত খরচ করবে ১২০ মিলিয়ন ডলার। অন্যদিকে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ আসবে ইরানের তরফ থেকে।

ওমান উপসাগরের মুখে চাবাহার বন্দরের অবস্থান। এই বন্দর ব্যবহার করে আফগানিস্তান ও এশিয়ার মধ্যাঞ্চলে বাণিজ্য স¤প্রসারণ করতে পারবে দিল্লি। পাকিস্তানের বাধা যা প্রায় বন্ধ রয়েছে। এ ছাড়া এই বন্দর ব্যবহার করে ইউরোপের দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্যের দুয়ার খুলবে বলে মনে করা হচ্ছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading