ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রফতানিতে সুখবর

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রফতানিতে সুখবর

উত্তরদক্ষিণ। সোমবার (২২ জুন) ২০২৬, আপডেট ২১:৩৫


৬০ দিনের জন্য জ্বালানি তেল রফতানিতে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২২ জুন) আমেরিকার ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আমেরিকা ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে আলোচনা অগ্রগতির প্রেক্ষাপটে এই লাইসেন্স জারি করা হয়েছে। এই ‍সুবিধার  ফলে আগামী দুই মাস ইরানের জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট কিছু লেনদেন বৈধভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।

সোমবার আমেরিকার ট্রেজারি বিভাগ ইরান-সম্পর্কিত একটি ৬০ দিনের সাধারণ লাইসেন্স জারি করেছে, যার আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানে উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দেয়া হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে বিশ্বকে আমরা আরও নিরাপদ ও সমৃদ্ধ করতে চলেছি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading