ইতিহাস গড়তে যাচ্ছে ‘রামায়ণ’ সিনেমা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মে, ২০২৪, আপডেট ১৪:০০
‘রামায়ণ’ সিনেমা ইতিহাস গড়তে চলেছে। সিনেমার রাবণ চরিত্রটি করা ইন্ডিয়ার দক্ষিণী অভিনেতা যশ যে পোশাক পরবেন, সেটি তৈরি করা হবে সত্যিকারের সোনা দিয়ে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, পৌরাণিক তথ্যমতে রাবণ ছিলেন লঙ্কার রাজা এবং তার রাজ্য ছিল সোনায় মোড়ানো। তাই সিনেমায় পরিচালক নীতিশ তিওয়ারি রাবণকে হাজির করবেন সোনার পোশাকে। আর সেই সোনা হবে আসল। আগামী বছরে এ সিনেমা মুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তিওয়ারি। রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমায় রাম চরিত্রটি করছেন রাণবীর কাপুর আর সীতা হচ্ছেন সাই পল্লবী।
‘দশরথ’ চরিত্রে আসবেন হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চন। এছাড়া অন্যান্য চরিত্রের মধ্যে খলচিরত্র শূর্পনখা হয়ে আসছেন রাকুল প্রীত সিং, কৈকেয়ী চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত। হনুমানের চরিত্রে থাকবেন সানি দেওল আর কুম্ভকর্ণ হচ্ছেন সানির ভাই ববি দেওল। ৮৩৫ কোটি রুপির বাজেটে নির্মাণ করা হচ্ছে সিনেমাটি। তবে রামায়ণ নিয়ে দুই পর্বে কাজ করতে পারেন তিওয়ারি। সেক্ষেত্রে সিনেমা মুক্তি আরও পেছাতে পারে।
গত বছর ৫০০ কোটি রুপির বেশি খরচ করে পরিচালক ওম রাউত পরিচালিত রাম-রাবণ-সীতার কাহিনী নিয়ে বানিয়েছিলেন ‘আদিপুরুষ’।
ইউডি/এজেএস

