এফডিসিতে মিছিল : নিপুণকে বেহায়া-নির্লজ্জ আখ্যা

এফডিসিতে মিছিল : নিপুণকে বেহায়া-নির্লজ্জ আখ্যা

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ মে, ২০২৪, আপডেট ১৮:২০

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে অভিনেত্রী নিপুণ আক্তারকে বয়কটের দাবিতে মিছিল করছেন জ্যেষ্ঠ শিল্পীরা। আজ বুধবার (২২ মে) রাজধানীর এফডিসিতে দুপুর ৩টা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

সাধারণ শিল্পীরা স্লোগান দিচ্ছেন এফডিসি চত্বরে। নিপুণের ছবিতে জুতার মালা দিয়ে বানানো হয়েছে ব্যানার। সেই ব্যানারে লেখা শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্যবৃন্দ।

অন্যদিকে এফডিসি কেন্দ্রিক ১৯ সংগঠনের নেতারা জরুরি সভায় বসেছেন। সভা শেষে কী সিদ্ধান্ত হয়, তা দেখার অপেক্ষায় উপস্থিত শিল্পীরা। তবে জোর গুঞ্জন উঠেছে, সভা শেষে শিল্পী সমিতির সদস্যপদ বাতিলসহ এফডিসি থেকে নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসতে পারে। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের অনিয়মের ক্ষেত্রেও আসতে পারে চমকপ্রদ সিদ্ধান্ত।

এর আগে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে পরাজিত হয়ে আদালতের আশ্রয় নিয়ে চেয়ার দখল করেছিলেন নিপুণ। এবারও মনোয়ার হোসেন ডিপজলের বিপক্ষে পরাজয়ের পর হাইকোর্টে রিট করেছেন এই অভিনেত্রী, যা নিয়ে চলচ্চিত্রপাড়ায় বয়ে যাচ্ছে চাপা ক্ষোভ।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading