তিন ডিপোয় কাজে ফিরলেন সিঅ্যান্ডএফ কর্মীরা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, আপডেট ০৬:০০
নগরের বেসরকারি কনটেইনার ডিপো এসএপিএল কর্তৃক সিঅ্যান্ডএফ কর্মচারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্তে কাজে যোগ দিয়েছেন তিনটি ডিপোর সিঅ্যান্ডএফ কর্মচারীরা।
বুধবার (২২ মে) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনারের সভাপতিত্বে ত্রিপক্ষীয় সভায় মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এরপর কাজে যোগ দেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা।
এর আগে চট্টগ্রাম নগরের এসএসিএল ডিপোয় এক সমঝোতা বৈঠকে সিঅ্যান্ডএফ কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের একাংশ। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ মে) এসএসিএল, ইস্পাহানি, ওসিএল ডিপোয় কাজ বন্ধ রাখে সিঅ্যান্ডএফ কর্মচারীরা।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে ইউনিয়ন তিন ডিপোতে কর্মবিরতি পালন করছিল। আজ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। তাই আমরা কাজে যোগ দিয়েছি।
ইউডি/কেএস

