প্যালেস্টাইনকে ইউরোপীয় তিন দেশের স্বীকৃতি

প্যালেস্টাইনকে ইউরোপীয় তিন দেশের স্বীকৃতি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, আপডেট ১৮:৫৫

ইসরায়েলের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্যেও ইউরোপের তিন দেশ—স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে মঙ্গলবার (২৮ মে) প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্যালেস্টাইনকে রাষ্ট্র প্রতিষ্ঠাকে ‘মধ্যপ্রাচ্যে শান্তির একমাত্র পথ’ বলে বর্ণনা করেছেন। তিন দেশই বলেছে, তাদের এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকেও একই পথে হাঁটতে উদ্ধুদ্ধ করবে বলে তারা আশা করছে।

গাজায় ৭ মাসের যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলোর এমন সিদ্ধান্তের প্রেক্ষাপটে ইসরায়েল আরও একঘরে হয়ে পড়ছে বলেই মনে করছে। জাতিসংঘের ১৯৩ টির মধ্যে ১৪০ টিরও বেশি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। মাদ্রিদ, ডাবলিন ও অসলো বলেছে, তারা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা গতিশীল করারও চেষ্টা নিয়েছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading