পর্যটন-সামাজিক অনুষ্ঠান: ভাড়া পাওয়া যাবে সরকারি স্টিমার

পর্যটন-সামাজিক অনুষ্ঠান: ভাড়া পাওয়া যাবে সরকারি স্টিমার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, আপডেট ১৮:০০

ব্রিটিশ আমলের তৈরি জাহাজ পিএস মাহসুদ, পিএস লেপচা, পিএস অস্ট্রিচ ও পিএস টার্ন দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। রাজধানীর সদরঘাটের বাদামতলী ঘাটে স্টিমারগুলো অলস পড়ে রয়েছে। পুরোনো এ জাহাজগুলো দেশীয় ঐতিহ্য হিসেবেও বিবেচনা করা হয়। তাই প্যাডেলচালিত জাহাজগুলো পর্যটন বা সামাজিক অনুষ্ঠানে ভাড়াভিত্তিক ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে চিন্তা-ভাবনা করছি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি জানিয়েছেন, সরকারি এ জাহাজগুলো শত বছরের পুরোনো। মানুষ এখন স্পিডি হয়েছে, এত পুরোনো জলযানে উঠতে চায় না। বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডোমিনগেজ ভেলাসকোর সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আগামী ঈদুল আজহার সময় বিআইডব্লিউটিসির জাহাজগুলো যাত্রী পরিবহনে নিয়োজিত হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আরও দুটি নতুন জাহাজ (এমভি বঙ্গমাতা ও এমভি বঙ্গতরী) পেতে যাচ্ছি। এই জাহাজ দুটিকে আমরা ভোলা রুটে চালানোর চিন্তা-ভাবনা করছি।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading