টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইন্ডিয়ার বিপক্ষে টাইগারদের লড়াই কাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইন্ডিয়ার বিপক্ষে টাইগারদের লড়াই কাল

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ মে, ২০২৪, আপডেট ১৬:৩০

বৈরি আবহাওয়ার কারণে স্বাগতিক আমেরিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি মাঠে গড়ায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আগামীকাল শনিবার (০১ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়ার মুখোমুখি হবে টিম টাইগার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে আমেরিকার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজ হারের লজ্জায় স্বাভাবিকভাবে বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরে। প্রথম প্রস্তুতি ম্যাচে আমেরিকার বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া ছিল টাইগাররা। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে মাঠে নামার সুযোগ পায়নি তারা। তবে আমেরিকার কাছে দলের লজ্জাজনক হারের কারণে উদ্বিগ্ন নন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। টুর্নামেন্টের দুই আয়োজক দেশ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ঘরের কন্ডিশনের মতই সুবিধা পাবে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে সাকিব বলেন, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আমরা আগেও খেলেছি। এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি, ভালো করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ উইকেট অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। আমি আশা করছি, দুই জায়গাতেই আমরা সুবিধা পাবো।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading