ফের চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেন

ফের চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেন

উত্তরদক্ষিণ । শনিবার, ০১ জুন, ২০২৪, আপডেট ০৭:০০

ইঞ্জিন ও লোকো মাস্টার সংকটের কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী একমাত্র বিশেষ ট্রেন ‘কক্সবাজার স্পেশাল’। ঈদুল আজহা উলপক্ষ্যে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ফের ট্রেনটি চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (৩১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী।

তিনি বলেন, গত রোজার ঈদের এ রুটে ট্রেনটি চালু করা হয়। পরবর্তীতে যাত্রীদের চাহিদা বিবেচনায় আর বন্ধ করা হয়নি। লোকো ড্রাইভার ও গার্ড স্বল্পতা এবং মিটারগেজ ইঞ্জিনের সংকট বিবেচনায় গতকাল থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে আগামী ১২ জুন থেকে ঈদ স্পেশাল হিসেবে ফের ট্রেনটি চালানোর পরিকল্পনা আছে।

এদিকে পূর্বাঞ্চল রেলের কর্মকর্তারা জানিয়েছেন, স্পেশাল ট্রেনটি নিয়মিত চালু থাকবে না। ঈদ উপলক্ষ্যে পুনরায় চালুর পর ১০ থেকে ১২ দিন চলবে। এরপর ফের বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, কক্সবাজার স্পেশাল ট্রেনটি নিয়মিত কোনো ট্রেন নয়। ঈদুল আজহা উপলক্ষ্যে ১২ জুন থেকে এটি চালু হবে। এরপর ১০-১২ দিন চলাচল করে আবার বন্ধ হয়ে যাবে। স্পেশাল ট্রেন মানে যেকোনো সময় চলবে, তারপর আবার বন্ধ হয়ে যাবে।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading