ভেঙে গেল অভিনেত্রী দিলজিতের সংসার

ভেঙে গেল অভিনেত্রী দিলজিতের সংসার

উত্তরদক্ষিণ । শনিবার, ০১ জুন, ২০২৪, আপডেট ০৬:০০

ইন্ডিয়ার দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী দিলজিৎ কৌরের সংসার ভেঙে গেছে। বিয়ের এক বছরের মাথায় আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিলজিৎ ও তার স্বামী নিখিল প্যাটেল।

নিখিল প্যাটেল বলেন, ‘গত জানুয়ারি মাসে পুত্র জয়দনকে সঙ্গে নিয়ে কেনিয়া থেকে ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় দিলজিৎ। মূলত, এটি আমাদের আলাদা হয়ে যাওয়ার মূল কারণ। আমরা দু’জনেই উপলদ্ধি করতে পেরেছি, আমাদের পারিবারিক বন্ধন শক্ত হয়নি, যতটা আশা করেছিলাম। আর কেনিয়াতে স্থায়ী হওয়া দিলজিতের জন্য কঠিন হয়ে পড়ে।’

দিলজিৎ-নিখিল রেজিস্ট্রি বিয়ে করেননি। তা উল্লেখ করে নিখিল বলেন, ‘গত বছরের মার্চ মাসে মুম্বাইয়ে ভারতীয় রীতি মেনে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যদিও বিয়েটির কেবল সাংস্কৃতিক গুরুত্ব ছিল, আইনিভাবে কোনো প্রয়োজন ছিল না। এই অনুষ্ঠান করার উদ্দেশ্য ছিল, দিলজিৎ কেনিয়াতে চলে যাবে তা তার পরিবারকে আশ্বস্ত করা। আমাদের প্রচেষ্টার পরও কেনিয়ার জীবনে খাপ খাইয়ে নেওয়া দিলজেতের জন্য চ্যালেঞ্জের হয়ে পড়ে, দিলজিৎ তার ক্যারিয়ার এবং ভারতীয় জীবনকেও মিস করছিল। ক্রমশ আমাদের পারিবারিক জীবনের জটিলতা স্পষ্ট হয়ে উঠছিল।’

দিলজিৎ আর কেনিয়াতে যেতে চান না। তা জানিয়ে নিখিল বলেন, ‘দিলজিৎ আমাকে জানিয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার জন্য কেনিয়াতে যেতে পারেন, এছাড়া সেখানে যাওয়ার আর কোনো পরিকল্পনা নেই তার। আমি তার জিনিসপত্র গুছিয়ে নিরাপদে রেখে দিয়েছি। আমি মনে করি, তার ভারতে চলে যাওয়া আমাদের সম্পর্কের ইতি টানার চিহ্ন।’

দিলজিৎকে উদ্দেশ্য করে নিখিল বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দিলজিতের সাম্প্রতিক পোস্ট আমার চারপাশের মানুষকে বিভ্রান্ত করছে। দিলজিৎ আমার কাছে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছে- তার পোস্টগুলোর এমন ভুল ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে। ফলে আমার পরিবার, বন্ধু-বান্ধব হয়রানি হচ্ছে। আশা করছি, দিলজিৎ এসব বন্ধ করবে।’

বিচ্ছেদ নিয়ে অভিনেত্রী দিলজিতের বক্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে এনডিটিভি দিলজিতের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০০৯ সালে অভিনেতা শালিন ভানতের সঙ্গে প্রথম ঘর বাঁধেন দিলজিৎ। এই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। ২০১৫ সালে শালিন ও দিলজিতের বিবাহবিচ্ছেদ হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading