প্রায় ১৭ হাজার কর্মী মালয়েশিয়া যেতে না পারার কারণ খুঁজতে ৬ সদস্যর কমিটি গঠন

প্রায় ১৭ হাজার কর্মী মালয়েশিয়া যেতে না পারার কারণ খুঁজতে ৬ সদস্যর কমিটি গঠন

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ জুন, ২০২৪, আপডেট ১৯:৩০

নির্ধারিত সময়ের মধ্যে ১৬ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে না পারার কারণ খুঁজতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রবিবার (০২ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ৩১ মে পর্যন্ত ৫ লাখ ২৬ হাজার ৬৭৬ জনকে মন্ত্রণালয় (প্রবাসী কল্যাণ) অনুমোদন দিয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে (বিএমইটি) ছাড়পত্র দেয়া হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৬৪২ জনকে। আর ৩১ মে পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার ৬৭২ জন গেছে মালয়েশিয়ায়। সে হিসেবে কমবেশি ১৬ হাজার ৯৭০ জন যেতে পারে নাই মালয়েশিয়ায়। সংখ্যাটি কমবেশি হতে পারে।

তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মীদের মালয়েশিয়া না যেতে পারার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি করেছি। অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবকে কমিটির প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমি বিশ্বাস করি, যারা এটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading