একাদশে ভর্তিতে সরাসরি ফি পরিশোধের সুবিধা চালু

একাদশে ভর্তিতে সরাসরি ফি পরিশোধের সুবিধা চালু

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ জুন, ২০২৪, আপডেট ২০:১০

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চলছে ভর্তি আবেদন কার্যক্রম। তিন ধাপের প্রথম ধাপের ভর্তিপ্রক্রিয়া চলবে ১১ জুন পর্যন্ত। তবে অনলাইনে ভর্তির আবেদন করা গেলেও বোর্ডের ফি পরিশোধ করা যাচ্ছিল না। এবার সেই জটিলতা নিরসনে সরাসরি পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছে ভর্তি সংক্রান্ত কমিটি। এখন সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধের সুবিধা চালু করা হয়েছে।

রবিবার (০২ জুন) একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আবেদনকারীদের আবেদন ফি পরিশোধ-সংক্রান্ত সমস্যা লাঘবের নিমিত্তে বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফি পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগইন করে পোর্টাল থেকে নিশ্চিত হওয়া যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না।

এর আগে সার্ভারে জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল, তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েন।

পরে ‘লিংক অপশন’সহ অন্য সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। আবেদনের পোর্টালে আবেদনকারীর লিংক ভুল দেখানো-সংক্রান্ত একটি ত্রুটি ২৮ মে সকাল ১০টার দিকে সমাধান করা হয়েছে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading