২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ জুন, ২০২৪, আপডেট ১৩:৪৫

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব কোচিং সেন্টার আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (০৫ জুন) সচিবালয়ে এ বিষয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

কোভিড মহামারির কারণে এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়ার দীর্ঘদিনের সূচি এলোমেলো হয়ে যায়। এ সূচি ধীরে ধীরে আগের ধারায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার। গত বছর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জুনের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জানিয়েছিল। কিন্তু পরে তা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

জুন মাসের শেষ দিন পরীক্ষা শুরুর তারিখ রেখে গত ২ এপ্রিল চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো।

বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত এই সূচি অনুযায়ী, ৩০ জুন সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে এইচএসসি পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। ১১ আগস্ট লিখিত পরীক্ষা শেষে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এবার ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading