শনিবার ইন্ডিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ জুন, ২০২৪, আপডেট ০৬:০০
নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (৮ জুন) ইন্ডিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে সংসদে বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ডিয়া সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার নয়, শনিবার নরেন্দ্র মোদির শপথ উপলক্ষে দিল্লি সফরে যাবেন।
এর আগে, প্রেস উইং থেকে জানানো হয়েছিল, শুক্রবার (৭ জুন) ইন্ডিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী।
ইউডি/কেএস

