অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলতে পারবেন না ঢামেকের কর্মকর্তা-কর্মচারীরা

অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলতে পারবেন না ঢামেকের কর্মকর্তা-কর্মচারীরা

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ জুন, ২০২৪, আপডেট ১৯:৩৫

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমের সাথে কথা বলতে পারবেন না ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। এ বিষয়ে একটি নোটিশ দিয়েছেন হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (০৪ জুন) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। শনিবার (০৮ জুন) বিষয়টি সবার নজরে আসে।

আদেশে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সাথে অত্র হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এই কপিগুলো হাসপাতাল সহ ১৩ টি বিভাগে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, এর আগেও হাসপাতালে বেশ কয়েকজন পরিচালক এসেছেন তারা এ ধরনের কোনো নোটিশ দেননি। গণমাধ্যমের সাথে সবাই কথা বলে। তবে কেন তিনি এ ধরনের চিঠি ইস্যু করলেন সে বিষয়টি নিয়ে তাদের কোনো ধারণা নেই। এর জবাব তিনিই ভালো দিতে পারবেন বলেও জানান তারা।

উল্লেখ্য, যেদিন তিনি চিঠি ইস্যু করেন সেই দিনে ঢাকা মেডিকেল থেকে সদ্য ভুমিষ্ট হওয়া নবজাতক চুরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ও শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। তবে তিনি ওইদিন বাচ্চা চুরির বিষয়ে সাংবাদিকদের সামনে কোনো কথা বলেননি।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading