শাহরুখ রাজি হলে আমি অভিনয় করব: সানিয়া মির্জা

শাহরুখ রাজি হলে আমি অভিনয় করব: সানিয়া মির্জা

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জুন, ২০২৪, আপডেট ০৭:০০

ইন্ডিয়ার টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে প্রেম করতে চান শাহরুখ খান তবে এসবটাই রিল লাইফের গল্প, রিয়েল নয়। খেলোয়াড়দের জীবন নিয়ে সিনেমা হওয়ার সংখ্যাটা নেহাত কম নয়। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন টেনিস প্লেয়ার সানিয়া মির্জা।

সানিয়া মির্জার বায়োপিকে নাকি শাহরুখ খান তার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চান। কপিল শর্মার শোতে বলিউড বাদশার এই ইচ্ছে প্রকাশের পরই নিজের বায়োপিকে অভিনয় করা নিয়ে বিশেষ শর্ত দিয়েছেন এ টেনিস তারকা।

কপিল শর্মার শো-তে তাকে প্রশ্ন করা হয় যে শাহরুখ খান একবার বলেছিলেন যে তিনি সানিয়ার প্রেমিক হতে চান। তাই কিং খান অভিনয় করতে রাজি হলে সানিয়া ছবিটা করবেন কি না। প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও পরে নিজেকে সামলে নিয়ে টেনিস সুন্দরী বলেন বলেন,‘শাহরুখ রাজি হলে হয়তো আমি নিজেই অভিনয় করব। এ ছাড়াও অক্ষয় কুমার যদি রাজি হন, তা হলেও আমি ছবিটা করব।’

একদিকে যেমন ক্যারিয়ারে ঝড় তুলেছেন ঠিক তেমনই ব্যক্তিগত জীবনেও নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। বর্ণময় সেই জীবনের জানা-অজানা গল্পগুলো এবার রঙিন পর্দায় উঠে আসতে চলেছে। আর সেখানেই জুড়ে যাচ্ছে শাহরুখ খানের নাম।

ভারতীয় বক্সার মেরি কম হোক বা প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, আবার ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহাল খেলোয়াড়দের বায়োপিক মানেই সেখানে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের উজ্জ্বল উপস্থিতি দেখা যায়।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading