নগরবাসী প্রতিদিন ওয়াসার নিরাপদ পানি পাচ্ছে

নগরবাসী প্রতিদিন ওয়াসার নিরাপদ পানি পাচ্ছে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, আপডেট ১৮:৪০

নগরবাসী সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা ঢাকা ওয়াসার নিরাপদ পানি পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

মঙ্গলবার (১১ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান মন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন এমপি নিজাম উদ্দিন হাজারী।

মো. তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরবাসীকে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ঢাকা ওয়াসা ২০১৪ সালে ঢাকা ওয়াটার সাপ্লাই মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। মাস্টার প্ল্যান অনুযায়ী ইতোমধ্যে ৫টি পানি শোধনাগার হতে নগরীতে পানি সরবরাহ করা হচ্ছে, যা বর্তমান চাহিদার ৩৪ শতাংশ। অবশিষ্ট চাহিদার ৬৬ শতাংশ পানি সরবরাহ করা হচ্ছে গভীর নলকূপের মাধ্যমে। মাস্টার প্ল্যান অনুযায়ী আরো দুইটি পানি শোধনাগার নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই দুটি প্ল্যান্ট চালু করা হলে ৬৭ শতাংশ পানি ভূ-উপরস্থ উৎস হতে সরবরাহ করা হবে। ফলে ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বর্তমানে শতভাগ নগরবাসী সাতদিন ২৪ ঘণ্টা ঢাকা ওয়াসার নিরাপদ পানি পাচ্ছে।

তিনি জানান, ঢাকা শহরে নিরাপদ পয়ঃব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ওয়াসা ২০১৩ সালে স্যুয়ারেজ মান্টার প্ল্যান প্রণয়ন করেছে, যার আওতায় ইতোমধ্যে পাগলা পয়ঃশোধনাগারের আপগ্রেডেশনের কাজ চলমান আছে এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট তিনটি (উত্তরা, মিরপুর ও রায়েরবাজার) পয়ঃশোধনাগারের নির্মাণ কাজ প্রক্রিয়াধীন আছে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading